শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের সহকারী প্রচার সম্পাদক গ্রেফতার

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির জেলা কমিটির সহকারী প্রচার সম্পাদক মুফতি জাকারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] রোববার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলায় তাণ্ডবের ঘটনায় এই প্রথম হেফাজতের কোনো পদধারী নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।

[৪] ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, রাতে জেলা পুলিশের বিশেষ একটি আভিযানিক দল জাকারিয়াকে গ্রেপ্তার করে। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত চালানো তাণ্ডবের ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন।

[৫] উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভাঙচুর ও অগ্নিযোগের ঘটনায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সরাইল থানায় ২টি আশুগঞ্জ থানায় ৪টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত ৫৬টি মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ৩০-৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এ সহিংস ঘটনায় এ পর্যন্ত ৩৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়