শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০৮ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়িতে উঠলেই বমি হয়?

আতাউর অপু: অনেকে গাড়িতে কিংবা বাসে উঠলেই বমি করা শুরু করেন বা বমি বমি ভাব আসে। তার সঙ্গে শুরু হয়ে যায় মোশন সিকনেস, মাথা ঘোরা। ফলে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। কিন্তু এই সমস্যা থেকে কীভাবে রেহাই মিলবে? আসুন জেনে নেওয়া যাক এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায়।

১. গাড়িতে উঠে বমি বমি ভাব অনুভূতি হলে এক টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন। চুইংগামও খেতে পারেন, কারণ এটি মুখ ও মন দুটিই ব্যস্ত রাখে। তাই বমি ভাব আসে না!

২. আদা এক্ষেত্রে খুব কার্যকরী। গাড়িতে ওঠার আগে মুখে এক টুকরো আদা পুরে দিন। আদা খাবার হজমে সাহায্য করে। লেবু পাতার গন্ধও বমি ভাব দূর করে।

৩. যেদিন কোথাও বের iবেন, তার আগের দিন রাতে অবশ্যই ভালোভাবে ঘুমোনোর চেষ্টা করুন। আর চলন্ত গাড়িতে বই বা ফোন ব্যবহার করবেন না।

৪. গাড়িতে উঠলেই যদি আপনার বমি হওয়ার সমস্যা থাকে তাহলে, গাড়ি বা বাসের জানালার পাশের সিটে বসার চেষ্টা করুন। বাইরের বাতাস ভিতরে আসতে দিন।

৫. গাড়িতে ওঠার আগে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধও খেতে পারেন, যাতে বমি না হয়।

৬. গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করুন। গাড়ি যেদিকে চলছে সেই দিকে পেছন করে কখনোই বসবেন না।

৭. বমি ভাব মনে হলেই কবজিতে চাপ দিন। কবজিতে আকুপ্রেশারের ফলে বমি ভাব অনেকটাই কমে যায়!

৮. অনেক সময় গাড়ির ঝাঁকুনির ফলে মাথা ঘোরাতে থাকে। তাই জোর করে মাথা সোজা রাখার চেষ্টা করবেন না, বরং একদিকে মাথা কাত করে রাখতে পারেন।

  • সর্বশেষ