শিরোনাম
◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে বাঁচতে প্রাইভেট জেটে দেশ ছেড়ে পালাচ্ছেন ভারতের ধনীরা

আসিফুজ্জামান পৃথিল: [২] দেশ ছেড়ে পালাতে একেকজন খরচ করছেন লাল লাখ ডলার। গত সপ্তাহেই ভাইরাসের নতুন এপিসেন্টারে পরিণত হয় ভারত। দেশটিতে দেখা দিয়েছে বেড, অক্সিজেন ও শ্মশানের সংকট। নিউজ ব্রেক

[৩] হু হু করে বাড়তে থাকা সংক্রমণে ধনীরা আর দেশে থাকাটা নিরাপদ মনে করছেন না। শেষ মূহুর্তের ফ্লাইট বা প্রাইভেট জেটে করে তারা বিদেশে চলে যাচ্ছেন। ভারতের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে অনেক দেশই।

[৪] ধনীদের সবচেয়ে পছন্দের গন্তব্যের একটি সংযুক্ত আরব আমিরাত। ভারত থেকে দেশটির দূরত্ব বেশি না। তবে গত সপ্তাহের এক ঘোষণায়, ২৫ এপ্রিল থেকে দেশটি ভারতীয়দের ভ্রমণ নিষিদ্ধ করে। এরপরেই দেশটিতে যাওয়ার হিড়িক পড়ে যায়। ইকোনমিক টাইমস

[৫] চার্টার কোম্পানি এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র এএফপিকে বলেছেন, মানুষ পাগলের মতো প্রাইভেট জেট ভাড়া করছে। তিনি শুক্রবার বলেন, ‘কাল আমাদের ১৬টি ফ্লাইট দুবাই যাচ্ছে। কোনওটিতে সামান্যতম জায়গাও নেই।

[৬] আরেকটি প্রাইভেট জেট প্রোভাইডার এনথ্রাল এভিয়েশন বলেছে, তারা যাত্রীদের চাহিদাই পূরণ করতে পারছেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়