শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরাট কোহলিকে ছাড়িয়ে দুই হাজারে দ্রুততম পাকিস্তানের বাবর আজম

স্পোর্টস ডেস্ক : [২] রায়ান বার্লের ফুলটস বল এক্সট্রা কভার দিয়ে সীমানা ছাড়া করেন বাবর আজম। আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন পাকিস্তানের এই অধিনায়ক। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সময়ে এমন কীর্তি গড়লেন তিনি।

[৩] যেখানে মাত্র ৫২ ইনিংস খেলেই ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। সব মিলিয়ে পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

[৪] এর আগে পাকিস্তানের হয়ে শোয়েব মালিক, বিসমাহ মারফ এবং মোহাম্মদ হাফিজ এমন কীর্তি গড়েছেন। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১১তম ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রান করলেন বাবর। ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দিনে বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন বাবর। যেখানে অ্যারন ফিঞ্চকে টপকে গিয়ে ৫৬ ইনিংসে ২ হাজার পূরণ করে সবচেয়ে দ্রুততম সময়ে এমন কীর্তির রেকর্ড গড়েছিলেন ভারতের এই অধিনায়ক।

[৫] যদিও এদিন কোহলির সেই রেকর্ড ভেঙে তাকে ছাড়িয়ে গেছেন বাবর। ২ হাজার রান করতে বাবরের লেগেছে ৫২ ইনিংস। তিনে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ ২ হাজার রান করেছিলেন ৬২ ইনিংসে।

[৬] চারে ও পাঁচে থাকা দুইজনই নিউজিল্যান্ডের। তারা দুজন হলেন, ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল। দুই হাজার রান পূরণ করতে ম্যাককালামের লেগেছে ৬৬ ইনিংস। আর পাঁচে থাকা মার্টিন খেলেছেন ৫৮ ইনিংস। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়