শিরোনাম
◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবি খাদিজাকে নিয়ে চলচ্চিত্র বানাবে ইরান

রাশিদ রিয়াজ : ইরানের কোমে দি রিলিজিয়ন অব স্পিরিচুয়ালিটি আর্ট এন্ড কালচার ইন্সটিটিউট হযরত খাদিজাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করবে যেখানে নবীজির (সাঃ) সহধর্মীনীর জীবনকে তুলে ধরা হবে। এক সাংবাদিক সম্মেলনে হোজ্জাতুলইসলাম হোজ্জাত মালেকি যিনি ইন্সটিটিউটের পরিচালক, তিনি বলেন এ চলচ্চিত্র নির্মাণে পেশাগত, অভিজ্ঞ কলাকুশলীদের সুযোগ দেওয়া হবে। তিনি বলেন ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে এবং চলচ্চিত্র ও টেলিভিশনের মাধ্যমে বিশ্বের মুসলমানদের ইসলামের রোল মডেলদের সম্পর্কে ধারণা সৃষ্টি করে তাদের আরো ঐক্যবদ্ধ করে তুলতে এধরনের চলচ্চিত্র বিশেষ ভূমিকা রাখবে। মালেকি বলেন বিবি খাদিজা নবীজিকে বস্তুগত ও ধর্মীয়ভাবে সমর্থন করে গেছেন এবং তাকে নিয়ে চিত্র নাট্য তৈরি করতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রনাট্যকারদের সহায়তা নেওয়া হবে। এই চিত্রনাট্য অন্যান্য ইসলামী ব্যক্তিত্বদের জীবন সম্পর্কে আরও চলচ্চিত্র ও অ্যানিমেশন নির্মাণে একটি ভূমিকা হতে পারে। এধরনের চলচ্চিত্র নির্মাণে মহান ইসলামি চিন্তাবিদদের সাহায্য নেওয়া হবে। মালেকি সমস্ত সংস্কৃতি ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি কর্মী ও শিল্পীদের, বিশেষত চিত্রনাট্যকারদের, একটি আদর্শ চলচ্চিত্র নির্মাণের জন্য এই প্রকল্পে যুক্ত হওয়ার আহ্বান জানান। তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়