শিরোনাম
◈ ‌বি‌সি‌বি ক্রিকেটারদের ঈদ উপহার দেবে! ◈ ‘বিমানে ৪ ‘ভুয়া’ পাইলট’, ফ্লাইট সেফটি নিয়ে প্রশ্ন! ◈ বিশ্বকাপ দলে ফেরার সুযোগ এলো নেইমারের কাছে ◈ আন্তর্জাতিক ফুটবল থে‌কে বিদায় নি‌লেন ইং‌লিশ ফুটবলার কাইল ওয়াকার ◈ ডিজেল ভারত থেকে কতটুকু আসে, আর কত দেশ থেকে আমদানি হয়? ◈ বিশ্বে শুরু হয়েছে জ্বালানি যুদ্ধ, বাংলাদেশ কিছুটা স্বস্তিতে ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাগদাদের কোভিড হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ নিহত ৮২

আসিফুজ্জামান পৃথিল: [২] আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে ইবনে খতিব হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অক্সিজেনের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন লাগে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। অনেকেই ওই ভবন ছেড়ে পালিয়ে গেছেন। বিবিসি

[৩] ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদহিমি অবিলম্বে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি দুর্ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেন। করোনায় সংক্রমিত রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এএফপি

[৪] ইরাকের সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল কাদহিম বোহান সরকারি গণমাধ্যমকে জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লাগে। জরুরি উদ্ধারকারী দল ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন ও তাদের স্বজনদের উদ্ধার করেছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৩০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আইএনএ

[৫] অগ্নিকাণ্ডে আহত রোগীদের ও ওই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অ্যাম্বুলেন্সে নিকটবর্তী অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইরাকের সিভিল ডিফেন্স জানিয়েছে, রোববার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাগদাদের গভর্নর মোহাম্মেদ জাবের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। কারও অবহেলার কারণে এ ঘটনা ঘটলে তাঁকে বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়