শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলংকায় ২০১৯ সালের স্টার সানডে হামলাকে কেন্দ্র করে শীর্ষ মুসলিম নেতা গ্রেপ্তার

রাকিবুল রিফাত: [২] পুলিশের মুখপাত্র অজিত রোহানা জানান, গোয়েন্দা কর্মকর্তারা অল সিলন মাক্কাল পার্টির নেতা ও সংসদ সদস্য রশিদ বাথিউদ্দিনকে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার শ্রীলঙ্কা পুলিশ তাকে তার বাসভবনে থেকে গ্রেপ্তার করে। আল জাজিরা

[৩] রোহানা আরো জানান, বাথিউদ্দিন ও তার ভাই রিয়াজের কলম্বোর বাসভবনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওই দিন যারা আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে তাদের সঙ্গে এই দুজনের সংযোগ আছে বলে জানান অজিত। গত বছরের হামলায় ২৭৯ জন নিহত হয়।

[৪] এই দুই ভাইকে গ্রেপ্তারের তিন দিন আগে শ্রীলঙ্কার রোমান ক্যাথলিক চার্চের প্রধান কার্ডিনাল অভিযোগ করেন, সরকার তদন্ত প্রতিবেদন অন্যদিকে ঘুরিয়ে ফেলতে চেষ্টা করছে।

[৫] ২০১৯ সালের ওই আত্মঘাতী হামলার পর থেকে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কারো বিরুদ্ধে এখনো কোনো রায় দেওয়া হয়নি। বিশ্লেষকদের মত হামলার তদন্তপ্রক্রিয়ায় গতি আনতে নানা পক্ষের প্রতিনিয়ত চাপের মধ্যেই এই মুসলিম নেতাও সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়