শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১১:০৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইজারল্যান্ডে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

তাহমীদ রহমান: [২] দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপের দেশ সুইজারল্যান্ডে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে একজন রোগী শনাক্ত করা হয়েছে। মেডিকেল এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

[৩] এক টুইট বার্তায় সুইজারল্যান্ডের ফেডারেল অফিস অব পাবলিক হেলথ জানিয়েছে, সম্প্রতি ইউরোপীয় একটি দেশের বিমানবন্দরে ট্রানজিটের পর সুইজারল্যান্ডে প্রবেশ করা এক যাত্রীর শরীরে ভাইরাসের এই ধরনটি পাওয়া গেছে।

[৪] বিএজির মুখপাত্র ড্যানিয়েল ডাওয়ালডার এএফপিকে জানিয়েছেন, সুইজারল্যান্ডের উদ্দেশে বিমানে ওঠার আগে ওই ব্যক্তি ইউরোপীয় একটি দেশে ফ্লাইট পরিবর্তন করেছিলেন।

[৫] ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত মার্চ মাসের শেষের দিকে ভারতে করোনার নতুন ও ডবল মিউটেশনের খোঁজ মেলে।

[৬] বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, করোনার এই নতুন ধরনটি তুলনামূলকভাবে বেশি সংক্রামক। শুধু তাই নয়, টিকা গ্রহণ করা ব্যক্তির রোগ প্রতিরোধও ক্ষমতা কিছুটা হলেও ভাঙতে সক্ষম ভাইরাসের নতুন এই ধরনটি। আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন, এমন ব্যক্তিকেও আবার আক্রান্ত করতে সক্ষম ভাইরাসের ডবল মিউটেশান।

  • সর্বশেষ