শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা দুঃসময়ে ভারতের পাশে আছি, বলল পাকিস্তানও

রাশিদুল ইসলাম : [২] ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহতা দেখে পাশে থাকার বার্তা দিয়েছে পাকিস্তানও। পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, এই দুঃসময়ে বিভেদ ভুলে সকলকে একসাথে থাকতে হবে। তবেই করোনাকে জয় করা সম্ভব। তিনি ট্যুইটারে লেখেন, “করোনার এই ভয়াবহ ঢেউকে সামাল দিতে আমরা ভারতের পাশে আছি। যাঁরা ভাইরাসে আক্রান্ত তাঁদের দ্রুত সুস্থতার জন্য আমরা প্রার্থনা জানাচ্ছি। এ লড়াই আমাদের একসঙ্গে লড়তে হবে।” দি ওয়াল

[৩] করোনা মোকাবিলায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে পশ্চিমের দেশগুলিও। যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার ছাড়াও সাহায্যের আশ্বাস দিয়েছে ব্রিটেন, ফ্রান্স।

[৪] এদিকে ভারতের করোনা পরিস্থিতি দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞ মহলে। টানা তিন দিন ধরে এদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩ লাখের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। জারি মৃত্যু মিছিলও। ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার ৬২৪ জন করোনা রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়