শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১২:৩২ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার এক

সোহাগ হাসান : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ রাশেদুল ইসলাম কেতু (৩৩) নামের এক সন্ত্রাসী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকার সোলায়মান আলীর ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাশেদুল ইসলামকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড বুলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যার আগে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়