শিরোনাম
◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে জিম্বাবু‌য়ের ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের পিচ নিয়ে উদ্বেগ প্রকাশ বেন স্টোকসের

স্পোর্টস ডেস্ক: [২] ভারতীয় ক্রিকেটের গ্রীষ্মকালীন উৎসব আইপিএল শুরু হয়ে দু’সপ্তাহের বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে। সব দলই নিজেদের যোগত্যার নিদর্শন ইতিমধ্যেই দিয়েছে। কিছু দলের ক্রিকেট নজর কেড়েছে তো কিছু দলের হতশ্রী পারফরম্যান্স অবাক করেছে দর্শকদের। তবে সবথেকে বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে কোনও দল বা কোনও ক্রিকেটর নয়, বরং তার দাবিদার অন্য।

[৩] এ বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রথম থেকেই রয়েছে পিচ। আরও স্পষ্ট করে বলতে গেলে চেন্নাইয়ের চিপকের পিচ। অত্যন্ত মন্থর গতির পিচে ব্যাটিং করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাবড় তাবড় ব্যাটসম্যানরা। ২০০ তো দূর, ১৫০ রানের গন্ডিই অতিক্রম করতে পারছে না দলগুলি। এ নিয়ে নিজেদের মত প্রকাশ করছেন একাধিক ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। এবার সেই তালিকায় সামিল হলেন ইংল্যান্ড তথা রাজস্থান রয়্যালসের তারকা অল-রাউন্ডার বেন স্টোকস।

[৪] আঙুলের চোট পেয়ে এ বছরের টুর্নামেন্টে আর খেলা হবে না তার। মাঠের বাইরেই তাকে কাটাতে হবে বেশ কয়েক মাস। তবে দেশে ফিরে গেলেও তার মন এখনও পড়ে আছে আইপিএলেই। বাড়ি থেকেই নজর রাখছেন টিভির পর্দায়। পিচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়ে স্টোকস লেখেন, আশা করছি আইপিএলের শেষের দিকে, টুর্নামেন্ট এগোলে ব্যবহৃত উইকেটের তেমন কেন অবনতি হবে না। কেউই কুঁতেপেতে বানানো ১৩০ বা ১৪০ রানের জঘন্য উইকেট চায় না। অন্তত পক্ষে যেন ব্যাটিং দল ইনিংসে ১৬০ থেকে ১৭০ রান করতে পারে।

[৫] নির্দিষ্ট করে না বললেও তিনি যে চেন্নাইয়ের পিচের দিকেই ইশারা করেছেন, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে এ মরশুমে পিচ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। আইপিএলের আগেই ভারত-ইংল্যান্ড সিরিজে এই চেন্নাইতে খেলা দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে হুলুস্থুল পড়ে যায়। সিরিজের সবকটি ম্যাচ খেলেলও তখন পিচ নিয়ে তেমন মুখ খোলেননি তিনি। হয়ত আর খেলতে হবে না জেনেই এখন তার মতামত জানালেন স্টোকস। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়