শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরান ঢাকার আরমানিটোলায় অগ্নিকাণ্ডে নবদম্পতি লাইফ সাপোর্টে

মাসুদ আলম: [২] শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, আগুনে দগ্ধ ২১ জন রোগী বার্ন ইউনিটে এসেছিলেন। তাদের মধ্যে একজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। আর ২০ জনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়। এই চারজনের মধ্যে দুজন লাইফ সাপোর্টে আছে। বাকি দুজনও শঙ্কামুক্ত নয়।

[৩] তিনি আরও বলেন, ভর্তি রোগীদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের কেউ যে বিপদমুক্ত কিংবা ঝুঁকিমুক্ত তা বলা যাবে না। কারণ এই বার্নটা বাইরে থেকে দেখা যায় না। হঠাৎ রোগীরা খারাপ হয়ে যেতে পারে। আরও সাত-আট দিন পরে রোগীদের শারীরিক অবস্থা বোঝা যাবে। আজকেও আমি রোগীদের সঙ্গে কথা বলেছি- তারা কেউ কেউ জানিয়েছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে গেলে আটকে আসছে এবং কাশি হচ্ছে। তাদেরকে এখনই ঝুঁকিমুক্ত না বলে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখছি। আইসিইউয়ের দুজন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, বাকি রোগীরাও ক্রিটিক্যাল। ওয়ার্ডে ভর্তি হওয়া ১৬ জন রোগীর অবস্থা জানতে চাইলে তিনি বলেন, তাদের অবস্থা অপেক্ষাকৃত ভালো। তবে খুব বেশিও ভালো না। অন্তত সপ্তাহ খানেক না গেলে কিছু বোঝা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়