শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০১:৩৭ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাতিজার মাথায় ফুটন্ত ডাল ঢেলে দেয়া সেই চাচা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:  চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাব্বি হোসেন (৬) নামের এক শিশুর মাথায় ফুটন্ত গরম ডাল ঢেলে দেয়ার ঘটনায় তার আপন বড় চাচা আব্দুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশ জার্নাল

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রশিদ একই গ্রামের ইবাদত মণ্ডলের ছেলে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির। তিনি বলেন, থানায় মামলা হওয়ার পর আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে শুক্রবার বিকেল ৩টায় শিশু রাব্বির মা রোমানা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন।

প্রসঙ্গত, পূর্ব বিরোধের জের ধরে রাব্বি হোসেন (৬) নামে এক শিশুর মাথায় ফুটন্ত গরম ভাত ও ডাল ঢেলে দেন আপন বড় চাচা আব্দুর রশিদ। এতে শিশুটির ঘাড়, কানসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। অবুঝ শিশুটি এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।

গত সোমবার (১৯ এপ্রিল) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় ভাংবাড়িয়া গ্রামের মোল্লাপাটায় এ নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিশু রাব্বি ওই এলাকার লালু মিয়ার ছেলে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়