শিরোনাম
◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মারা গেছেন অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান

মহসীন কবির: [৩] করোনাভাইরাস আক্রান্ত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান শনিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। যমুনা টিভি

[৪] গত ১০ এপ্রিল তিনি এ হাসপাতালে ভর্তি হন। প্রথমে কেবিনে ছিলেন, কিন্তু সমস্যা বাড়তে থাকায় তাকে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউন

[৫] তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের ফলে ডা. শামসুজ্জামানের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ সকাল সাতটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডা. ফারুক আহমেদ বলেন, ‘ওর ফুসফুসে ইনফেকশন হয়েছিল, সেটা আর ঠিক হয় নাই। এছাড়া ডায়াবেটিস, প্রেসার, ওবেসিটি (স্থুলতা) ছিল। একইসঙ্গে বয়সও একটা বিষয়।’ সে (ডা. শামসুজ্জামান) আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, যোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়