শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ আহত ৭

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলার ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন। দফায় দফায় সংঘর্ষে ব্যাপক ককটেল ও গুলিবর্ষণ হয়েছে। এতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আরটিভি

গুলিবিদ্ধ আনোয়ার (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সুজনকে (১৯) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মো. রুবেল (২২) নামে এক যুবককে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। অপর আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

জানা গেছে, চর কেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া ও বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান জীবন গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল থেকে থেমে থেমে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চর কেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া ও বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান জীবন গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিকেল থেকে থেমে থেমে সংঘর্ষ চললেও ইফতারের পর থেকে পুনরায় সংঘর্ষ বাঁধে। কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে এক জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়