শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধীরগতিতে সুস্থ হচ্ছেন ফারুক

বিনোদন ডেস্ক: খুব ধীর গতিতেই সুস্থ হয়ে উঠছেন অভিনেতা-সংসদ সদস্য ফারুক। তার পরিবার থেকে জানানো হয়েছে, ফারুক সুস্থ হওয়ার পথে, তবে উন্নতিটা হচ্ছে খুবই ধীর গতিতে। সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা একের পর এক মারা যাওয়ার কারণে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসারত ফারুককে নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। এখন তার সুস্থতার ক্রমশ অগ্রগতি হওয়ায় সকলের মধ্যে স্বস্তি¡ও ফিরে আসতে শুরু করেছেন।

ফারুকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তার স্ত্রী গণমাধ্যমকে জানান, ‘দিনে দুই ঘণ্টা করে ওর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই। এই মাসের প্রথম দিকে যে অবস্থা ছিল, তার চেয়ে এখন কিছুটা ভালো। ফারুকের শারীরিক অবস্থার উন্নতি খুব ধীরগতিতে হচ্ছে। চিকিৎসকেরা যে আন্তরিকতা নিয়ে ফারুকের চিকিৎসা দিচ্ছেন, এটা অবিশ্বাস্য। আমি শুধু এটুকু বলব, সবাই মন থেকে ফারুকের জন্য দোয়া করবেন।’ ফারুকের স্ত্রী ফারহানা পাঠান আরও বলেন, মার্চের শেষের দিকে যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে ভীষণ চিন্তায় পড়ে যাই। আল্লাহর রহমতে এখন সেই আশঙ্কা অনেকটা কেটে গেছে। তার নড়াচড়া আস্তে আস্তে বাড়ছে। এটাকে খুব বড় উন্নতি বলা যাবে না। মাঝেমধ্যে চোখ মেলে তাকান। রক্তচাপ ও ব্রেনে যে সমস্যা ছিল, তা চিকিৎসকের নিয়ন্ত্রণে এসেছে। তাকে কয়েকবার ডাকলে একবার সাড়া দেন। চিকিৎসক জানিয়েছেন, এভাবেই চিকিৎসা চালাতে হবে। কবে সুস্থ হবেন, নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়