শিরোনাম
◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্তের কবুতরকে ঘিরে রহস্য, মামলা দিয়ে জেলে পাঠাল ভারত

জেরিন আহমেদ : [২] তিনদিন আগে ভারতের পাঞ্জাবের রোরানওয়ালা সেনাচৌকিতে একটি কবুতর ধরা পড়ে।  সেটির পায়ে একটি নম্বর লেখা কাগজ পাওয়া যায়। যার রহস্য এখনও বোঝা যায়নি।

[৩] এরই মধ্যে কবুতরকে পাঞ্জাবের জেলখানায় কয়েদ করা হয়েছে।  পুলিশ জানিয়েছে, সেনা ক্যাম্পের সামনে ডিউটি করছিলেন নীরজ কুমার নামে এক সেনা কর্মী। হঠাৎই একটি সাদা-কালো কবুতর তার কাঁধে এসে বসে। উড়ে যাওয়ার আগে তিনি সেটিকে ধরে ফেলেন। খবর দ্য ওয়াল, নিউজ ১৮

[৪] কবুতরকে তল্লাশি করতে গিয়ে চমকে যান নীরজ। দেখেন কবুতরের সঙ্গে আটকে রয়েছে একটি সাদা কাগজ। সঙ্গে সঙ্গে নীরজ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপরেই কবুতরটিকে ক্যাম্পে নিয়ে গিয়ে খোলা হয় পায়ের কাগজটি। দেখা যায় তাতে একটি নম্বর লেখা আছে। তবে কী নম্বর, কোন উদ্দেশে লেখা ছিল সে সম্পর্কে সেনা বা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

[৫] ওই কবুতর সীমান্তের ওপার থেকে পাঠানো হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। এরপরেই আইন মেনে পায়রার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে থানায়।

[৬] উল্লেখ্য, গত বছর মে মাসে জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় পাকিস্তান সীমান্ত থেকে এমনই একটি কবুতর ধরা পড়েছিল। সেবার সন্দেহ করা হয়েছিল, পাকিস্তান গুপ্তচরবৃত্তির জন্য এই কবুতরগুলোকে প্রশিক্ষণ দেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়