শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে আজমিনা হত্যাকারীদের আটক করেছে র‌্যাব

আল-হেলাল : [২] সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গৃহবধূ আজমিনা বেগম হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গত ২২ এপ্রিল বৃহস্পতিবার বেলা ২ টার সময় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন জৈতাপুর (জামবাগ) গ্রাম এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট এর সুনামগঞ্জ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আজমিনা বেগম হত্যার প্রধান হোতাসহ ৩ জনকে আটক করে।

[৩] আটককৃতরা হলো একই গ্রামের মৃত নাজির হোসেন এর পুত্র মোঃ গোলাপ মিয়া (৩৬), আকরম আলীর পুত্র মোঃ সোহাগ (২২) ও মোঃ আমির হোসেনের স্ত্রী হেলেনা বেগম (৪৫) প্রমুখ। আটককৃতদেরকে র‌্যাব সিপিসি সুনামগঞ্জ-৩ এর কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। র‌্যাবের উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ বলেন,জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যাকান্ডের পরিকল্পনা,কার্যক্রম এবং মোটিভ স্বীকার করেছে। পরবর্তীতে শুক্রবার বিকেলে আমরা আটককৃতদেরকে তাহিরপুর থানায় হস্তান্তর করেছি।

[৪] উল্লেখ্য গত ২১ এপ্রিল বুধবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জৈতাপুর গ্রামে বসত বাড়ির রান্নাঘরের লাকড়ি রাখার মাচার নীচে গৃহবধূ আজমিনা বেগম (২৪) এর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছিল পুলিশ। উক্ত হত্যাকান্ডের মূল রহস্য উৎঘাটনের নিমিত্তে পুলিশের পাশাপাশি র‌্যাবের আভিযানিক ও গোয়েন্দা দল কার্যক্রম শুরু করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়