শিরোনাম
◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ◈ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত পেলেন ৮ চিকিৎসককে ◈ ঢাকার মার্কিন দূতাবাস থেকে সতর্কতা জারি, যে ভুলে কারণে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ ◈ ত্রুটিপূর্ণ বিমানে ভিভিআইপি ফ্লাইট: তারেক রহমানকে বহনকারী বিমানে রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়ম

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইতোমধ্যেই রুশ স্পুৎনিক-৫ টিকা কিনতে অথবা উৎপাদনে সম্মত হয়েছে রাশিয়া ছাড়াও ২৬ দেশ

আসিফুজ্জামান পৃথিল: [২] এরমধ্যে ১৯টি দেশ শুধু আমদানি করবে, ৪টি দেশ আমদানি ও উৎপাদন করবে এবং ৩টি দেশ শুধু উৎপাদন করবে।

[৪] এরমধ্যে চীন উৎপাদন করবে ২৬ কোটি ডোজ, ইতালি ১ কোটি ডোজ, দক্ষিণ কোরিয়া ১৮৫ কোটি ডোজ (ক্রমান্নয়ে) উৎপাদন করবে।

[৫] ব্রাজিল ১ কোটি ডোজ আমদানি ও ৮০ লাখ ডোজ উৎপাদন করবে। ভারত ১০ কোটি ডোজ আমদানি ও ৮৫ কোটি ২০ লাখ ডোজ উৎপাদন করবে। কাজাকাস্তাস ৬০ লাখ ডোজ আমদানি ও ২০ লাখ ডোজ উৎপাদন করবে। আর সার্বিয়া ২০ লাখ ডোজ আমদানি ও ৪০ লাখ ডোজ উৎপাদন করবে।

[৬] আর যে সব দেশ শুধু আমদানি করবে বা করছে সেগুলো হলো, আলজেরিয়া, আর্জেন্টিনা, বেলারুশ, বলিভিয়া, বসনিয়া, মিশর, হন্ডুরাস, হাঙ্গেরি, ইরান, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল,নর্থ মেসেডোনিয়া, ফিলিস্তিন, প্যারাগুয়ে, স্লোভাকিয়া, তিউনেশিয়া, উজবেকিস্তান ও ভেনেজুয়েলা।

[৭] ২০২০ সালের ডিসেম্বরে প্রথম দেশ হিসেবে বেলারুশ ও আর্জেন্টিনা জরুরী ব্যবহারের জন্য ভ্যাকসিনটিকে অনুমোদন দেয়। ২১ জানুয়ারি প্রথম ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে অনুমোদন দেয় হাঙ্গেরি। একই সময় আপরব আমিরাতও জরুরী অনুমোদন দেয়। সম্প্রতি ভারতও ভ্যঅকসিনটি জরুরী ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়