শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৬২৯

সারোয়ার জাহান: [২] দেশে করোনা সংক্রমণের ৪১২তম দিনে শুক্রবার (২৩ এপ্রিল), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

[৩] ৮৮ জনসহ করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৮৬৯ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৬২ জন পুরুষ ও ২৬ জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ৪১৩টি। আর দেশের মোট ৩৪৯টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৬২৯ জনের শরীরের করোনার উপস্থিতি নিশ্চিত হয়।

[৫] ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪.০০ শতাংশ। আর এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৯৫ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৭ শতাংশ। অন্যদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। দেশে করোনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭.৫৬ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়