শিরোনাম
◈ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্টে , জানা গেল কারণ ◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল ◈ ইউরোপের অস্থিরতায় নতুন সংকটের মুখে বাংলাদেশের পোশাকশিল্প, রফতানি কমেছে ১১.৬৭ শতাংশ ◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০১:২৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে পথশিশু ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছে 'শ্রমজীবী ক্যান্টিন'

জবি প্রতিনিধি : [২] করোনাকালীন সংকটে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। সংগঠনটির নেতাকর্মীরা শ্রমজীবী ক্যান্টিনের খাবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাহাদুরশাহ পার্ক ও সদরঘাট এলাকায় শ্রমজীবী, পথশিশু ও ভাসমান মানুষদের মধ্যে বিতরণ করছেন।

[৩] এই কর্মসূচীকে দাতব্য নয় সংহতি, শ্রমজীবী ক্যান্টিন, জীবন জয়ী হবে হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে ক্যাম্পেইন চালাচ্ছে সংগঠনটি।

[৪] জানা যায়,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে গত ১৪ই এপ্রিল থেকে অসহায় মানুষদের মাঝে খাবার পৌঁছে দিচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা।

[৫] এ উদ্যােগ সম্পর্কে ছাত্র ইউনিয়ন জবি সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন বলেন, আমরা মাস্ক বিক্রির টাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ইউনিয়নের সাবেক শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ক্যান্টিন চালাচ্ছি। আমরা কতো দিন চালাবো সে ব্যাপারে নিশ্চিত নই। পুরোটাই নির্ভর করছে আমাদের শক্তি সামর্থ্য আর সহযোগিতার ওপর। তবে লকডাউন যতদিন চলছে, আমরা ততদিন কিছু না কিছু করার চেষ্টা করবো।

[৬] তিনি আরও বলেন, আমরা আমাদের উদ্যোগকে দাতব্য মনে করে ছাত্রদের সাথে শ্রমিকদের এই সংহতি উদ্যোগ৷ তবে এই দায়িত্বটা মূলত রাষ্ট্রের। আমরা দাবি জানাবো, রাষ্ট্রীয়ভাবে যেনো লকডাউনে শ্রমজীবী, পথশিশুদের খাদ্য ও স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়।

[৭] জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের শ্রমজীবী ক্যান্টিন থেকে আমরা মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের আশপাশের মানু্ষজন যাদের সাথে আমাদের চলতে ফিরতে দেখা হয় তাদের সাথে আমাদের সামর্থ্য ভাগাভাগি করার চেষ্টা করছি। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ