শিরোনাম
◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কৃষকের ধান কেটে দিলেন ব্যাংকাররা

ডেস্ক নিউজ: স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেডের সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুলের নেতৃত্বে সংগঠনের ১৪ সদস্যের দল কৃষকের ২০ কাটা জমির ধান কেটে দিয়েছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ ঊপজেলার নুনেরটেক গ্রামের কৃষক জিলানীর পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেন তারা। কোভিড-১৯ মহামারি ঠেকাতে দেশে লকডাউনে শ্রমিক সংকটে ধানকাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ওই কৃষক।

ধান কেটে দেওয়া কর্মসূচিতে সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, আপ্যায়ন সম্পাদক শেখ রিয়াদ হোসেন, তথ্য ও গবেষণা নেহলিন রেজা সজীব, সাংষ্কৃতিক সম্পাদক নিয়াজ মাখদুম, আইন সম্পাদক কাজী শাহ আলম সিদ্দীকি, আলামিন, কায়েস, তালহা যুবায়ের, মনির, সজলসহ অন্যান্য নেতারা।

সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল বলেন, তারা কৃষকের সহযোগিতায় এগিয়ে এসেছেন। সারাদেশে তাদের যতগুলো আঞ্চলিক কমিটি রয়েছে, তাদেরও এই নির্দেশনা দিয়েছেন।

এসময় তিনি আরও বলেন, ‘আমরা সব শ্রেণিপেশার মানুষ মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।’ এই সংকটময় মুহূর্তে কৃষকের পাশে দাঁড়ানোর ব্যাংকারদের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় কৃষকরা। সূত্র: রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়