শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাল্লেকেলেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

রাহুল রাজ : [২] দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানদের বিপক্ষে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। শান্ত-মমিনুলের শতকে ভর করে পাল্লেকেলেতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান সংগ্রহ করে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে টাইগাররা।

[৩]দ্বিতীয় দিনেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করত বাংলাদেশ। কিন্তু দিনের ২৫ ওভার আলোক স্বল্পতায় নষ্ট হওয়াতে আজ তৃতীয় দিনে আবারো ব্যাটিংয়ে নামে মুমিনুলের দল।

[৪]তৃতীয় দিনের শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক ও লিটন। ১২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। লিটন দাসও হাফ সেঞ্চুরি তুলে নেন ৬৬ বল খেলে। তবে এরপরই ফিরে যান এই উইকেটরক্ষক।

[৫]লিটনের ফেরার পর কমে যায় রানের গতি। ব্যাটিংয়ে নেমে টিকতে পারেননি মিরাজ-তাইজুলরা। তবে একদিক আগলে রাখেন মুশফিক। তার অপরাজিত ৬৮ রানে ৭ উইকেটে ৫৪১ তে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

[৬]লঙ্কানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। টেস্টে টাইগারদের সর্বোচ্চ ৬৩৮ রান এসেছে লঙ্কানদের বিপক্ষে। তবে পাল্লেকলেতে এটি যেকোন দলের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই মাঠে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ভারতের। ২০১৭ সালে লঙ্কানদের বিপক্ষে ৪৮৭ রানে অলআউট হয়েছিল ভারত।

[৭]এর আগে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে দেড় শতাধিক রানের স্কোর করেছিলেন নাজমুল হোসেন শান্ত। শতক পেয়েছিলেন অধিনায়ক মমিনুল হক। অল্পের জন্য শতক পাওয়া হয়নি তামিম ইকবালের। ওপেনার সাইফ হাসান ছাড়া রান করেছেন সবাই।

[৮]সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৪১/৭ (ওভার ১৭৩) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০)

  • সর্বশেষ
  • জনপ্রিয়