শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপিয়ান সুপার লিগের প্রয়োজন দেখছেন বার্সেলোনা সভাপতি

স্পোর্টস ডেস্ক : [২] ইউরোপিয়ার সুপার লিগ খেলতে চাওয়া ১২টি ক্লাবের ৮টি ক্লাব সমালোচনা ও চাপের মুখে সওে দাঁড়িয়েছে। বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগ তাই কার্যত শেষ বলেই ধারণা করা হচ্ছে। তবে প্রস্তাবিত টুর্নামেন্টটিতে এখনও টিকে থাকা চার ক্লাবের একটি, বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা তেমনটা মনে করেন না। বরং বর্তমান আর্থিক পরিস্থিতিতে সুপার লিগের ভীষণ প্রয়োজন দেখছেন তিনি। বিষয়টি সমাধানের জন্য উয়েফাকে আলোচনায় বসার প্রস্তাব দিলেন বার্স বস।

[৩] টুর্নামেন্টে টিকে আছে কেবল স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং ইতালির জুভেন্টাস ও এসি মিলান। বার্সেলোনা টিকে থাকলেও সুপার লিগে তাদের খেলা নিশ্চিত নয়। বহুল আলোচিত টুর্নামেন্টটি নিয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রথমবারের মতো মুখ খোলেন লাপোর্তা। স্পেনের টিভি-৩ তে তিনি তুলে ধরেন এর প্রয়োজনীয়তা।

[৪] আমাদের অবস্থান সাবধানী। এটার প্রয়োজন আছে, তবে সহযোগীদের কথাই চূড়ান্ত। আয়ের ক্ষেত্রে বড় ক্লাবগুলো অনেক অবদান রাখে এবং অবশ্যই অর্থ বন্টনে আমাদের মত থাকতে হবে।

[৫] খেলাধুলার মানের ভিত্তিতে এটা অবশ্যই আকর্ষণীয় টুর্নামেন্ট হতে হবে। আমরা ঘরোয়া লিগগুলোর পক্ষে এবং উয়েফার সঙ্গে একটি মুক্ত আলোচনার জন্য প্রস্তুত। এটাকে দারুণ একটি টুর্নামেন্ট করে তুলতে আরও দল চাই। আমি মনে করি, আলোচনার মধ্যমে সমস্যার সমাধান সম্ভব। সুপার লিগ যে শেষ হয়ে যায়নি, সেটাও জানিয়ে দিলেন দ্বিতীয় মেয়াদে বার্সেলোনার সভাপতি হয়ে আসা লাপোর্তা। - বিডিনিউজ/ মার্কা

  • সর্বশেষ