শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত যুবকের লাশের সন্ধান

দিদারুল আলম:[২] চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগরের রায়পুর অংশে ভেসে আসছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। পরে ভেসে আসা অজ্ঞাত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

[৩] বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ৩নং রায়পুর ইউ‌নিয়ন এর ২নং ওয়ার্ড দ‌ক্ষিণ পরুয়া পাড়া ছত্তার মাঝির ঘা‌টে অজ্ঞাত মরদেহটি ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে রাত এগারোটা দিকে ঘটনাস্থলে যায় আনোয়ারা থানা পুলিশ।

[৪] মোঃ ওসমান মেম্বার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রায়পুর ইউনিয়নের বঙ্গোপসাগরে তীরবর্তী দক্ষিণ পরুয়া পাড়া মাঝির ঘাটের পশ্চিমে একটি অজ্ঞাত লাশ ভেসে থাকতে দেখা যায়। লাশটির পরনে ছিল শুধু শর্টপেন্ট । লাশের আনুমানিক বয়স ৪৫-৫০ বছর। লাশটি কোথাকার কারো জানা নেই।

[৫] ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গা থেকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং জোয়ারের পানিতে ভেসে মাঝি ঘাট এলাকায় উঠে আসলে ভাটা হলে মরদেহটি সাগরের চরে আটকা পড়ে। সন্ধ্যা থেকে চরে আটকা পড়ায় লাশটি থেকে দূর্গন্ধ ছড়াচ্ছে।

[৬] এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, রায়পুর এলাকায় বঙ্গপোসাগরে একটি লাশ ভেসে আসার খবর পাইছি। লাশটি উদ্ধার করতে আমাদের ফোর্স ঘটনাস্থলে গেছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়