শিরোনাম
◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী ◈ গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার ◈ ভারতে হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ, ঢাকার তীব্র ক্ষোভ ◈ বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে অভিযুক্তদের নৃশংসতা ◈ নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়: মালয়েশিয়া ◈ মাগুরায় সাকিবের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বিস্ফোরিত দুটি পেট্রলবোমা (ভিডিও) ◈ তড়িঘড়ি বৈঠক ডাকলেন ইনফান্তিনো, ফিফার বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্ল্যাকমেলের অভিযোগ এশিয়ার দেশের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১০:০০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পথশিশু ও ভাসমান মানুষের পাশে 'শ্রমজীবী ক্যান্টিন'

জবি প্রতিনিধি: [২] করোনাকালীন সংকটে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। সংগঠনটির নেতাকর্মীরা শ্রমজীবী ক্যান্টিনের খাবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাহাদুরশাহ পার্ক ও সদরঘাট এলাকায় শ্রমজীবী, পথশিশু ও ভাসমান মানুষদের মধ্যে বিতরণ করছেন।

[৩] এই কর্মসূচীকে ‘দাতব্য নয় সংহতি, শ্রমজীবী ক্যান্টিন, জীবন জয়ী হবে’ এই হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে ক্যাম্পেইন চালাচ্ছে সংগঠনটি।

[৪] জানা যায়,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে গত ১৪ এপ্রিল থেকে অসহায় মানুষদের মাঝে খাবার পৌঁছে দিচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা।

[৫] এ উদ্যােগ সম্পর্কে ছাত্র ইউনিয়ন জবি সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন বলেন, আমরা মাস্ক বিক্রির টাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ইউনিয়নের সাবেক শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ক্যান্টিন চালাচ্ছি। আমরা কতো দিন চালাবো সে ব্যাপারে নিশ্চিত নই। পুরোটাই নির্ভর করছে আমাদের শক্তি সামর্থ্য আর সহযোগিতার ওপর। তবে লকডাউন যতদিন চলছে, আমরা ততদিন কিছু না কিছু করার চেষ্টা করবো।

[৬] তিনি আরও বলেন, আমরা আমাদের উদ্যোগকে দাতব্য মনে করে ছাত্রদের সাথে শ্রমিকদের এই সংহতি উদ্যোগ নিয়েছি৷ তবে এই দায়িত্বটা মূলত রাষ্ট্রের। আমরা দাবি জানাবো, রাষ্ট্রীয়ভাবে যেনো লকডাউনে শ্রমজীবী, পথশিশুদের খাদ্য ও স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের শ্রমজীবী ক্যান্টিন থেকে আমরা মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের আশপাশের মানু্ষজন যাদের সাথে চলতে ফিরতে দেখা হয় তাদের সাথে আমাদের সামর্থ্য ভাগাভাগি করার চেষ্টা করছি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়