শিরোনাম
◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:০৭ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে কিশোর গ্যাং টেনশন গ্রুপে’র হামলায় আহত ৩, আটক ৩

মনজুর অনিক: [২] নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং টেনশন গ্রুপকে নিয়ে টেনশনে প্রশাসন। প্রতিনিয়ত ছিনতাই, মাদক ও মারামারির ঘটনা ঘটিয়ে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পাল্টাচ্ছে কিশোর গ্যাং টেনশন গ্রুপ। ফলে প্রশাসন অসহায় হয়ে পরছে।

[৩] এদিকে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৮ টার দিকে মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় ৪টি মোটর সাইকেলে করে ১০/১২জনের একটি গ্রুপ হামলা চালিয়ে দোলন,আল আমিন ও রিপন নামে তিন যুবককে রক্তাত্ত জখম করেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনগন। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রবিউল আলম বলেন,জনতা কিশোর গ্যাং টেনশন গ্রুপে’র ৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের থানায় আনা হচ্ছে।

[৪] দক্ষিণপাড়া এলাকায় জানায়, মিজমিজির সন্ত্রাসী শফিকুল ইসলাম সফি’র ছেলে সিমান্ত টেনশান গ্রুপ নামে একটি কিশোর গ্যাং গ্রুপ গড়ে তুলেছে। এই কিশোর গ্যাংটি ভয়াবহ আকার ধারন করছে।এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও মারামরিসহ নানা অপরাধ করে চলছে এই কিশোর গ্যাং গ্রুপ সিমান্ত। ফলে নানা অপরাধে জড়িয়ে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

[৫] থানা পুলিশ জানিয়েছে এই কিশোর গ্যাং বাহিনী সদস্যদের গ্রেফতার করছে পুলিশের অভিচান চলমান হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু বলেন, এলাকায় মাদক, ছিনতাই, প্রতিরোধ করছি,তাই টেনশন গ্রুপে’র (কিশোর গ্যাং লিডার সিমান্ত) তার বাহিনী নিয়ে দক্ষিনপাড়া এলাকায় মহড়া দিচ্ছে। এবং যাকে পাচ্ছে তাকে পিস্তল দিয়ে মারধর করছে।

[৬] এই গ্রুপটিকে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহবান করছি।সিদ্ধিরগঞ্জ থানা ওসি মশিউর রহমান বলেন,কিশোর গ্যাং সমাজের জন্য ক্যান্সার। তাদের নির্মূল করতে পুলিশ অভিযান চালাচ্ছে। মিজমিজি থেকে তিন জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন,টেনশন গ্রুপ আর ঠান্ডা গ্রুপ হক,কোন ছাড় নয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ