শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৪৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশ্লীল ছবি তুলে প্রতারণার অভিযোগে দুই ভুয়া নারী সাংবাদিক সহ ৩ জন গ্রেপ্তার

রাজু চৌধুরী: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় বাসায় ডেকে নিয়ে জিম্মি করে নারীর সঙ্গে অশ্লীল ছবি ধারণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে দক্ষিণ কাট্টলী এলাকার ছদু চৌধুরী রোডের একতা আবাসিকের চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) পলাশ কান্তি নাথ। গ্রেপ্তারকৃত তিনজন হলেন, মো. মাসুদ রানা (৩৫), লক্ষ্মী রাণী দাশ (৩৪) ও নার্গিস (২১)।

অতিরিক্ত উপ-কমিশনর পলাশ কান্তি নাথ বলেন, আসামি মাসুদ রানাসহ অন্যরা দীর্ঘদিন ধরে নিজেদের পুলিশ, সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছে। নারীদের দিয়ে ফাঁদ পেতে যুবকদের বাসায় ডেকে এনে মুক্তিপণ আদায় করে আসছে। মাসুদ রানার বিরুদ্ধে নগরের পাহাড়তলী ও হালিশহর থানায় মোট ছয়টি মামলা রয়েছে বলে জানান তিনি। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ভুক্তভোগী দুই যুবককে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে গিয়ে মাসুদ রানাসহ আসামিরা দুইজনকে আটকে রেখে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওসি আরও বলেন, মুক্তিপণের টাকা না দিলে আসামিরা নারীদের সঙ্গে ভুক্তভোগী যুবকদের অশ্লীল ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। চিৎকার শুনে ভবনের মালিক পুলিশকে খবর দিলে, পুলিশ গিয়ে ভুক্তভোগী দুই যুবককে উদ্ধার করা হয়। এ সময় ওই বাসা থেকে একটি ক্যামেরা, চারটি মোবাইল, তিনটি খেলনা পিস্তল, তিনটি ছুরি, দুইটি সাংবাদিক আইডি কার্ড, পুলিশের ব্যবহৃত এক জোড়া জুতা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধেই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি হাসান ইমাম।

  • সর্বশেষ