শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় সহিংস তান্ডব : সাবেক উপজেলা চেয়ারম্যান পাঁচ দিনের রিমান্ডে

হারুন-অর-রশীদ: ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাণ্ডবের ঘটনার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ফরিদপুর বিশেষ আদালতে তাকে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিশেষ আদালতের বিচারক মো. ফারুক হোসাইন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সালথার নজিরবিহীন সহিংস তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল ফরিদপুর জেলা স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করে। ওয়াহিদ উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মৃত আব্দুল হাই মোল্লার ছেলে।

ওয়াহিদুজ্জামনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ‘সালথায় সরকারি অফিসে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার হওয়া সাত আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওয়াহিদুজ্জামানের নাম উঠে আসায় তাকে গ্রেফতার করা হয়। পরে ওয়াহিদুজ্জামানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দেশে চলমান লকডাউনকে কেন্দ্র করে ও পরে নানাবিধ গুজব ছড়িয়ে গত ৫ এপ্রিল রাতে সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তাণ্ডব চালায় কয়েক হাজার উত্তেজিত জনতা। এ সময় দুটি সরকারি গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এতে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। এ ঘটনায় দুই যুবক নিহত হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়