শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা আক্রান্ত গর্ভবতীদের চিকিৎসা সুবিধা সীমিত

শাহীন খন্দকার: [৩] সম্প্রতি দেশে বেশ কয়েকজন করোনা আক্রান্ত গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। এর প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সকল হাসপাতালকে কোভিড-নন-কোভিড গর্ভবতী নারীর প্রসুতি সেবাসহ অন্যান্য সকল মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিদের্শনা দিয়েছে।

[৪] রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি হাসপাতালে আলাদা করোনা ইউনিট করার মত পর্যাপ্ত জায়গা নেই। নেই অভিজ্ঞ করোনা চিকিৎসক এবং টেকনিশিয়ান।সেখানে করোনা ইউনিট করাহলে সন্তানসম্ভবা সুস্থ্য প্রসূতি মা করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁিকর মধ্যে পরে যাবে। উপসর্গ নিয়ে যারা সেখানে আসছেন তাদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাসহ আইসোলেশনে রেখেই বিশেষ ব্যবস্থায় প্রসব করানো হচ্ছে।

[৫]ওই ফার্টিলিটি সেণ্টারে করোনা আক্রান্ত প্রসূতি মা আসামাত্র তাদেরকে ঢাকা মেডিকেলে স্থান্তরিত করা হয়ে থাকে। আরও বলেন, গত কয়েক মাস আগে করোনা আক্রান্ত একজন গর্ভবতী মা তার অবস্থ্যা গোপন করে এখানে সিজার করানোর পরে হাসপাতালের চিকিৎসক নার্সসহ স্টাফরা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

[৬] শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান বলেন, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি পেয়েছেন। ইতিমধ্যে হাসপাতালে করোনা আক্রান্ত প্রসূতি মায়েদের জন্য একটি ওয়ার্ড ও চালু করা হয়েছে বলে জানালেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল হক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি পাওয়ার পূর্বেই প্রসূতি মায়েদের করোনা ইউনিটি করা হয়েছে । বিএসএমইউর উপচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমেদ বলেন, করোনা আক্রান্ত প্রসূতি মায়েদের কোভিড১৯ ইউনিটি চালু রয়েছে বলে জানালেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়