শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৃষকের ধান কেটে বোরো মৌসুমের উদ্বোধন করলেন এমপি আনার

ফিরোজ আহম্মেদ: [২] প্রচণ্ড তাপদাহের মধ্যেই কৃষকের ধান কেটে দিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার। গত বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নের তিল্লা গ্রামের মাঠে হারভেষ্টার মেশিন চালিয়ে এক কৃষকের প্রায় ১ বিঘা জমির ধান কেটে দেন। সেই সাথেই ওই ইউনিয়নের বোরো ধান কর্তন মৌসুমের উদ্বোধনও করেন।

[৩] তিল্লা গ্রামের কৃষকরা জানায়, মাঠে বোরো ধান কাটার উৎসব শুরু হবে। বুধবার বেলা সাড়ে ১২ টায় তিল্লা গ্রামের মাঠে ধান কাটা উদ্ভোধন করতে আসেন এম পি আনোয়ারুল আজিম আনার। তিনি এ সময় প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে নিজেই হারভেষ্টার মেশিন গাড়ি চালিয়ে কৃষকের পাকা ধান কেটে দেন। মানবিক এমপি আনার প্রায় ১ বিঘা জমির ধান কর্তন করা সহ ধান কাটা মৌসুমের উদ্বোধন করেন।

[৪] নিজেই মাঠে নেমে ধান কাটার বিষয়ে এমপি আনার তার অনুভূতি জানিয়ে বলেন, দেশে মহামারি করোনা লকডাউন চলছে। এ মুহুর্ত্বে কৃষকের দূরদশার কথা ভেবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সকল নেতা কর্মীদের কৃষকের মাঠে ধান কেটে দেওয়া সহ সহযোগিতা করতে বলেছেন। নেত্রীর এমন নির্দ্দেশেই তিনি উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকের পাশে দাড়িয়েছেন।

[৫] সেইসাথে করোনা লকডাউনের এ মুহুর্ত্বে তিনি তার দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে কৃষকের মাঠে গিয়ে সহযোগিতা করতে নির্দ্দেশনা দিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ