শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে সাধারণ চার খাবারেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

ডেস্ক রিপোর্ট: সারাবিশ্বেই বাড়ছে করোনার ভয়াবহতা। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে না আমাদের দেশেও। করোনা সংক্রমণের ভয় এখন সবাইকেই তাড়া করে বেড়াচ্ছে। এর মধ্যেই শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এই অবস্থায় নিজের আর পরিবারের সবাইকে সুস্থ রাখতে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

এক্ষেত্রে কিছু সাধারণ খাবারই আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। এর জন্য আপনাকে খুব বেশি খরচও করতে হবে না। চলুন তবে জেনে নেয়া যাক যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি কার্যকর সে খাবারগুলো সম্পর্কে বিস্তারিত-

রসুন

এসময় প্রতিদিনের রান্নায় রসুন ব্যবহার করুন। কারণ রসুন নানা রকমের সংক্রমণ খুব ভালোভাবে রুখতে পারে।

গ্রিন টি

এসময় খেতে পারেন গ্রিন টি। আর ঘরে যদি আমন্ড বাদাম রাখা থাকে, তাহলে খুব ভালো। আমন্ডও অনেক দিন সংগ্রহ করে রাখা যায় এবং তার থেকে পাওয়া যায় ভিটামিন- ই। শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখতে যার জুড়ি মেলা ভার।

লেবু

লেবুতেই প্রচুর পরিমাণে ভিটামিন-সি থাকে। তাই এই লকডাউনের সময় অবশ্যই লেবু খাবেন। ঘুম থেকে ওঠার পর হালকা গরম পানিতে লেবু চিপে ও চায়ের সঙ্গে লেবু মিশিয়ে খেতে পারেন। এছাড়া কমলা বা মুসাম্বি লেবু নিয়মিত রাখুন খাদ্যতালিকায়। লেবু আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কাঁচা হলুদ

লকডাউনে বাজারে সব সময় তাজা লেবুর দেখা মিলবে না। তাই খেতে পারেন পেয়ারা, পেঁপে, কলা, কিউয়িও। এসব ফলও বাজারে পাওয়া না গেলে ভরসা রাখুন আদা আর হলুদের উপর।

হলুদ, বিশেষ করে কাঁচা হলুদ ‘কারকিউমিন’ নামক একটি যৌগের গুণে সমৃদ্ধ। এটি নানা ধরনের প্রদাহ কমায়। অনেক রকমের ক্রনিক ব্যথাও সারায়।

তাই সাধারণ গলাব্যথা বা কাশি হলে আগে আদা, গোলমরিচ, হলুদ আর মধু এক সঙ্গে ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়ে খেতে পারেন। আদা তো হজমের জন্য খুবই উপকারী ও নানা ধরনের প্রদাহও কমায়।

ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়