শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় জয়পুরহাটে এক যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি: [২] ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার (২১ এপ্রিল) রাতে কালাই উপজেলার বিয়ালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

[৩] গ্রেপ্তারকৃত আমানুল্লাহ আমান (১৯) উপজেলার বিয়ালা মধ্যপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।

[৪] পুলিশ জানায়, আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম সাজু তার ফেসবুকে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী ও হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে একটি পোষ্ট করেন। তার এই পোস্টে আমানুল্লাহ আমান নামের ফেসবুক আইডি থেকে ময়নুল ইসলাম সাজুর পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ কমেন্ট করা হয়। পরবর্তীতে অত্র এলাকায় বিভিন্ন জনের নিকট তা শেয়ার এবং ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুণ্ন করাসহ অত্র এলাকায় বিশৃংখলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম হয়। কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তফিকুল ইসলাম তৌহিদ বাদী হয়ে অভিযোগ করলে কালাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

[৫] ওসি সেলিম মালিক বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়