শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এভারেস্টেও পৌঁছে গেছে করোনা

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহনকারীদের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। কোভিডের লক্ষণ দেখা দেয়ায় এ মাসে তিন জন পর্বতারোহীকে হেলিকপ্টারযোগে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে অন্তত একজনকে করোনা পজিটিভ পাওয়া যায়। নয়া দিগন্ত

করোনা মহামারীর কারণে গত বছর এভারেস্টে আরোহন বন্ধ করে দেয়া হয়। এ বছরই তা আবার খুলে দেয়া হলে ৩৭০ জন আরোহীকে এখন পর্যন্ত অনুমতি দেয়া হয়েছে।

এভারেস্ট চড়ার জন্যে আরোহীদের বেসক্যাম্পে প্রায় দু’মাস বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হয়, যাতে তাদের দেহ উচ্চতার সাথে অভ্যস্ত হতে পারে। একজনের দেহে করোনা পাওয়া যাওয়ায় এখন কর্মকর্তারা সতর্ক থাকছেন, যাতে বাকি আরোহীরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন।

করোনার সংক্রমণ রোধ করতে নেপাল সরকার মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব রক্ষা বাধ্যতামূলক করেছে। তাছাড়া ১৭ হাজার ৬০০ ফুট উচ্চতাতেও একটি অস্থায়ী মেডিক্যাল ইউনিট স্থাপন করা হয়েছে।

নেপালের সবচেয়ে বড় অভিযান অপারেটরের চেয়ারম্যান মিংমা শেরপা বলেন, করোনা ধরা পড়লেও বাকি আরোহীরা অভিযান বাতিল করবেন না। তারা আরোহন অব্যাহত রাখবেন। তিনি বলেন, বেজক্যাম্পে পৌঁছানোর পর রণে ভঙ্গ দেওয়ার কোনো মানে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়