শিরোনাম
◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়ে ফিরে শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : [২] শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ম্যানচেস্টার সিটি ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের কাছে গোল খেয়ে পিছিয়ে পড়লো। যার পরনাই লড়াই করে খেলায় ফিরলো তারা। শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলাকে তাদেরই মাঠে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো কোচ পেপ গার্দিওলার দল ম্যানসিটি।

[৩] ভিলা পার্কে বুধবার ২-১ গোলে জিতেছে সিটি। প্রথম মিনিটেই জন ম্যাকগিনের গোলে পিছিয়ে পড়া দলটি সমতায় ফেরে ফিল ফোডেনের গোলে। প্রথমার্ধেই সফরকারীদের এগিয়ে নেন রদ্রি। আসরের প্রথম দেখায় গত জানুয়ারিতে নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল ম্যানচেস্টার সিটি। বিরতির আগে লাল কার্ড দেখেন সিটি ডিফেন্ডার জন স্টোনস, বিরতির পর অ্যাস্টন ডিফেন্ডার ম্যাটি ক্যাশ।

[৪] ম্যাচের ২০ সেকেন্ডের মাথায় গোল হজম করে ম্যানচেস্টার সিটি। এই জয়ে লিগ পুনরুদ্ধারের অভিযানে ১১ পয়েন্টে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। ৩৩ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

[৫] চলতি আসরে প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে এটি সিটির টানা দশম জয়। প্রথম দল হিসেবে লিগে একাধিকবার এই কীর্তি গড়ল ইতিহাদের দলটি। এর আগে ২০১৭ সালের মে থেকে ডিসেম্বরে টানা ১১টি অ্যাওয়ে ম্যাচ জিতেছিল তারা। গোল ডটকম/ বিডিনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়