শিরোনাম
◈ ঈদের পর কঠোর ব্যবস্থা: সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১০:৩৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্ধশত নাবিকসহ ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ

তাহমীদ রহমান: [২] বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উত্তরে একটি সামরিক অনুশীলনে অংশ নিয়েছিল সাবমেরিনটি। কেআরআই নাঙ্গালা-৪০২ নামে সাবমেরিনটি জার্মানির তৈরি।

[৩] দেশটির কর্মকর্তারা বলেছেন, এই সাবমেরিনে ৫৩ জন নাবিক ছিলেন তারা সকলেই নিখোঁজ। সাবমেরিনটির খোঁজে অনুসন্ধান শুরু হয়েছে। সাবমেরিনটি খুঁজতে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছে ইন্দোনেশিয়া।

[৪] স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাবমেরিনটি বুধবার সকালে বালি উপকূল থেকে অন্তত ৯৬ কিলোমিটার দূরে নিখোঁজ হয়।

[৫] সাবমেরিনটি খোঁজার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া।

[৬] ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজনো এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন, আমরা জানি এলাকাটি অনেক গভীর ছিলো। তিনি আরও বলেন, কিছু রিপোর্ট বলেছে যে সাবমেরিনটি গভীর জলে ডুব দেয়ার পরে যোগাযোগ হারিয়ে ফেলে।

[৭] জাহাজটি ইন্দোনেশিয়ার পরিচালিত পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। ১৯৭০ শেষের দিকে এটি তৈরি হয়েছিলো এবং দক্ষিণ কোরিয়ায় দুই বছর ধরে এটির সংস্কার করা হয়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়