শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:০৫ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশে প্রথম স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ স্থাপন

আতাউর অপু: বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথমবারের মতো স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ স্থাপন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিস্যাট (VSAT) এর সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে রাজধানীসহ পুলিশের অপরাপর ইউনিটের সঙ্গে নোয়াখালীর ভাসানচর থানা এবং রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে বুধবার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।

মো. সোহেল রানা জানান, বেতার যোগাযোগ স্থাপনের ফলে ঘূর্ণিঝড়সহ যেকোন প্রাকৃতিক দুর্যোগেও দুর্গম এলাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত থাকবে। বাংলাদেশ পুলিশ বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের এ উদ্যোগ বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের সুদূরপ্রসারী ও দূরদর্শী চিন্তার এক সফল বাস্তবায়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়