শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজত নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দাবি জাসদের

মনিরুল ইসলাম: [২] হেফাজতে ইসলামের নেতাদের সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রাষ্ট্রদ্রোহিতার মামলার দাবি করেছেন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

[৩] বুধবার এক বিবৃতিতে তারা এ দাবি করেন।

[৪] বিবৃতিতে বলা হয়, তাণ্ডবি হেফাজতি রাজনৈতিক মোল্লাদের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট, আগুন সন্ত্রাস, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ক্ষতি ও ধ্বংস, সহিংসতা, নাশকতা ও অন্তর্ঘাতের অভিযোগে দায়েরকৃত মামলার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্র-সংবিধানকে অস্বীকার এবং রাষ্ট্রের প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাঙচুরের সুনির্দিষ্ট অপরাধে রাষ্ট্রদোহিতা এবং সরকার উৎখাতের অপচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে সুনির্দিষ্ট মামলা দায়ের, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

  • সর্বশেষ