শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহারাষ্ট্রের হাসপাতালে অক্সিজেন ট্যাংকার লিক করে ২২জন রোগীর মৃত্যু (ভিডিও)

লিহান লিমা: [২] বুধবার ভারতের মহারাষ্ট্রের নাসিকের ডাক্তার জাকির হোসেন হাসপাতালে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, অক্সিজেনের ট্যাংকার ভর্তি করার সময় লিকের ঘটনা ঘটে, ফলে প্রায় ৩০ মিনিটের মতো বন্ধ থাকে অক্সিজেন সরবরাহ। টাইমস অব ইন্ডিয়া

[৩]মহারাষ্ট্রের মন্ত্রী ডা. রাজেন্দ্র সিংগানে বলেন, এটি মর্মান্তিক ঘটনা। এখন পর্যন্ত আমরা ২২জনের মৃত্যুর খবর পেয়েছি। এই ঘটনা পূর্ণ তদন্তের নিদের্শ দেয়া হয়েছে। দোষীদের ছোড় দেয়া হবে না।’

[৪]বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, ট্যাঙ্কার থেকে গ্যাস বেরিয়ে আসছে। সাদা ধোঁয়ায় দ্রুত চারদিকে ঢাকা পড়েছে। হাসপাতাল সূত্র বলেছে, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন।

[৫]ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই হাসপাতালে অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল। এই ঘটনার পর এরমধ্যে অক্সিজেনের প্রয়োজন রয়েছে এমন ৮০ জনের মধ্যে প্রায় ৩১জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়