শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

ফিরোজ আহম্মেদ:[২] মৌমাছির কামড়ে গোপাল কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা পাল পাড়া গ্রামে বসবাস করতেন। বুধবার সকালে তিনি দিন মজুর নিয়ে নিজের ক্ষেতে কাজ করতে যান।

[৩] দিন মজুরদের কাজে লাগিয়ে দিয়ে পাশের কলোয় ক্ষেত দেখতে গেলে সেখানে থাকা ছাগল ও গোরু মারামারি করার সময় মৌমাছির চাকে আঘাত করলে মৌমাছি তেড়ে এসে তাকে কামড়াতে থাকে।

[৪] তিনি চিৎকার করে দৌড়াতে থাকলে লোকজন তাকে উদ্ধার করে । স্থানীয়রা মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ