শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় কৃষককে কুপিয়ে হত্যা

আবু নাসের:[২] ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. ওলিয়ার শেখ (৬০) নামে এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিহত ওই বৃদ্ধের নিজ বাড়ির পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত আদম শেখের ছেলে।

[৩] ওলিয়ার বিবাহিত এবং তার চার মেয়ে ও দুই ছেলে রয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।নিহত ওলিয়ারের ছেলে মুশা অভিযোগ করে বলেন, আমরা গরীব। আমাদের বাড়ির জমি ছাড়া কোনো জমি নেই। আমরা বাড়ির পাশে ৩০ শতক জমি লিজ নিয়ে বেগুনের আবাদ করেছি। আমাদের বেগুন ক্ষেতের পাশে প্রতিবেশী ইসহাক শেখের পানের বরজ রয়েছে।

[৪] ওই পানের বরজে যাওয়া-আসার জন্য ইসহাক আমার বাবাকে বেগুন ক্ষেতের ভিতর দিয়ে একটি পথ বের করে দিতে বলেন। এতে আমার বাবা রাজি না হলে তার উপর তিনি ক্ষিপ্ত হয়।

[৫] তিনি আরো বলেন, এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হয়েছে। কয়েকবার আমার বাবা ও চাচার উপর হামলাও করেছে ইসহাক ও তার ছেলেরা। সবশেষ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাধুহাটি গ্রামের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে ইসহাক শেখ ও তার সহযোগীরা আমার বাবাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। মৃত্যুর আগে আমার বাবা ওদের নাম বলে গেছে।

[৬] সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, পুর্ব শত্রুতার জেরধরে ওলিয়ার শেখকে প্রতিবেশি ইছাহাক গংরা কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে আহতবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয় মামলার প্রস্ততি চলছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়