শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:৫৮ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ভারতের এক নারী চিকিৎসক ‘দেহের মৃত্যু হয়, আত্মার নয়’

ডেস্ক নিউজ: যতদিন যাচ্ছে অবস্থা তত ভয়ানক হয়ে উঠছে। সর্বকালের সমস্ত রেকর্ড ছাপিয়ে এখন ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখ ছুঁইছুঁই। তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দিল্লি আর মহারাষ্ট্রের। করোনার দ্বিতীয় ঢেউয়ে এখন টালমাটাল ভারত। হাসপাতালে বেড নেই, চিকিৎসক, নার্সরাও আক্রান্ত হচ্ছেন, অক্সিজেনের অভাব, শ্মশানে নিভছে না আগুন, কবরস্থানে মৃতদেহ রাখার জায়গা নেই, বিভীষিকাময় পরিস্থিতি চারিদিকে।

এর মধ্যেই ভারতের বহু চিকিৎসক, নার্স, সেবাকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। দিনের পর দিন করোনারোগীদের সঙ্গে থাকতে থাকতে তাঁদের শরীরেও বাসা বাঁধছে এই ভাইরাস। কেউ লড়াইয়ে জয়লাভ করছেন, কেউ পারছেন না। অকালেই চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে। তেমনই কভিডে প্রাণ হারালেন মুম্বাইয়ের বিশিষ্ট চিকিৎসক ৫১ বছরের ড. মণীষা যাদব। সেওরি টিবি হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ছিলেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হযেছিলেন তিনি। কিন্তু অবস্থা প্রতিদিন একটু একটু করে খারাপ হচ্ছিল। এরপর গতকাল ফেসবুকে তিনি একটি পোস্ট দেন। সম্ভবত নিজের সময় ফুরিয়ে আসছে বুঝতে পেরেই কিছু কথা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

ড. মণীষা লেখেন, 'সম্ভবত এটাই আমার জীবনের শেষ সকাল। আর কখনও এখানে আপনাদের সঙ্গে দেখা হবে না। সকলে নিজেদের যত্ন নেবেন। দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার নয়। আত্মা অমর'। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়