শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভুল বুঝাবুঝির কারণেই সরকারের সঙ্গে হেফাজতের দূরত্ব তৈরি হয়েছে: নুরুল ইসলাম জেহাদী

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার বিবিসি বাংলায় হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জেহাদী আরও বলেন, আমরা সরকারের ভেতরে ছিলাম। আমরা স্বতন্ত্রভাবেই হেফাজতের কাজ করছি।

[৩] তিনি বলেন, হঠাৎ করে ২৬, ২৭ এবং ২৮ শে মার্চ অনাকাঙ্খিত বা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিছু আলাপ আলোচনা করলে ভুল বোঝাবুঝির নিরসন হবে। এই ধারণা নিয়ে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছে। উভয় পক্ষের কথার মাধ্যমে আশা করা যায় যে ভুল বোঝাবুঝির অবসান হবে।

[৪] জুনায়েদ বাবুনগরী বলেন, কাউকে ক্ষমতায় বসানো, কাউকে ক্ষমতা থেকে নামানো হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয়।

[৫] হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা বলেন, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান বা সমঝোতার জন্য তাদের সংগঠনের মুরব্বী বা বয়স্ক নেতা যাদের দায়িত্ব দেয়া হয়েছে, তারাও কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

[৬] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সহিংসতার ঘটনায় কোনও ছাড় দেয়া ঠিক হবে না। যারা নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া নিশ্চিত করা উচিত। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়