শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৯:১০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইস্তাম্বুলে আফগান শান্তি আলোচনা স্থগিত

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাভুসোলু বলেন, মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানদের সঙ্গে দ্রুতই আলোচনায় বসা উচিত ছিলো। কিন্তু আমরা কাতার, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সঙ্গে আলোচনা করে রমজান ও ঈদ উদযাপনের পরে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছি। আনাদোলু, রয়টার্স

[৩] রয়টার্সকে আফগান সরকারের সিনিয়র এক কর্মকর্তা জানায়, নির্ধারিত সময়ে ইস্তাম্বুলের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না। কারণ, সেখানে তালেবানের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলে জানিয়েছে।

[৪] নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৪ এপ্রিল থেকে ৪ মে-এর মধ্যে ইস্তাম্বুলে আফগান সরকার ও তালেবান শান্তি আলোচনা পুনরায় শুরু করার কথা ছিল। এই আলোচনায় পূর্ণ সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

[৫] গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় প্রথমবারের মতো দোহায় আফগান সরকার ও তালেবান শান্তি আলোচনায় বসে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়