শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৪:২৫ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে ধোনিকে বিশ্রাম নিতে বললেন ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক : আগামী ৭ জুলাই ৪০ বছরে পা দেবেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত আইপিএল থেকে তার ব্যাটে বড় রান নেই। এবার চেন্নাই সুপার কিংস তিনটি ম্যাচ খেলে ফেললেও এখনও ব্যাটিং বিস্ফোরণ ঘটাতে পারেননি ধোনি।

তবে রান না পাওয়া নিয়ে যেমন ধোনি চিন্তিত নন, তেমনই ধোনির ব্যাটিং নিয়ে চিন্তা করছেন না ব্রায়ান লারাও। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়কের দাবি, সিএসকের ব্যাটিং গভীরতা রয়েছে। তাই ধোনি বিশ্রাম নিলেও অসুবিধা হবে না।

চলতি আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে ধোনির সর্বোচ্চ ১৭ বলে ১৮ রান। সেটা এসেছে সোমবার (১৯ এপ্রিল) ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। যদিও প্রথম ৬ বলে রান করতে পারেননি তিনি। তবুও ধোনির পাশে দাঁড়িয়ে লারা বলেন, ‘‌ধোনি এখনও অনেক ফিট। ও দারুণ কিপিং করছে। যদিও সবাই তার কাছ থেকে বড় রান দেখতে চায়। সেটা স্বাভাবিক। আমার মনে হয় এটা নিয়ে এত চিন্তার কারণ নেই। কারণ সিএসকের ব্যাটিংয়ে অনেক গভীরতা আছে। তাই ধোনি যদি বিশ্রাম নেয় তাহলেও ক্ষতি নেই।’‌

এরপরই তিনি যোগ করেন, "স্যাম কারেন, রবীন্দ্র জাদেজা সবাই খেলছে। তাই ধোনির আগে ওদের ব্যাট করা উচিত। সিএসকে অধিনায়ক কিন্তু সেই নীতি পালন করছে। আমরা সবাই ধোনির ব্যাটে বড় রান দেখতে চাই। তবে এটাও বুঝতে হবে যে তার বয়স হয়েছে। আমার ধারণা সবাই খুব শীঘ্রই ধোনির ব্যাটিং ঝড় দেখতে পাবে।"‌

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়