শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:২৬ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২

আখিরুজ্জামান সোহান: [২] মঙ্গলবার নিউইয়র্ক শহর থেকে ১০ মাইল পূর্বদিকে ওয়েস্ট হেম্পস্টেড এলাকায় একটি মুদি দোকানে বন্দুকধারীর হামলায় ওই দোকানের একজন কর্মচারী নিহত ও দুইজন আহত হয়েছেন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ সিএনএন

[৩] হামলার কারণ এখনো খুঁজে না পেলেও ব্যক্তিগত কারণে এমনটা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তবে হামলাকারী পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। এবিসি নিউজ

[৪] পুলিশ জানিয়েছে, এটি ব্যক্তিগত কারণে হতে পারে এবং আমরা এটা বিশ্বাস করি। হামলাকারী কিছু প্রমাণও রেখে গেছে। তদন্তকারীরা তাকে খুঁজছে। কর্তৃপক্ষ বলছে, তারা এখন পর্যন্ত হামলার কোনো কারণ খুঁজে পায়নি।

[৫] নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানান, দোকানের ম্যানেজারের অফিসে এ ঘটনা ঘটে। এ সময় দোকানে শতাধিক ক্রেতা উপস্থিত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীরর হাতে একটি ছোট বন্দুক ছিল। নিহত ব্যক্তির বয়স ৪৯ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়