শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৫ শতাংশ জনবল নিয়ে চলবে বীমার অফিস

নিজস্ব প্রতিবেদক: [২] আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ২৫ শতাংশ জনবল নিয়ে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে বলে জানিয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ বিষয়ে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি ও রফতানির ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি নৌ-বীমা পলিসি অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত দেশের আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং লাইফ বীমাকারীর মেয়াদপূর্তি ও মৃত্যুদাবি যথাসময়ে পরিশোধের স্বার্থে ২৫ শতাংশ জনবল নিয়ে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খোলা থাকবে।

[৩] এই নির্দেশনা অনুসারে, অফিস সময় হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। বীমা কোম্পানির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কার্যালয়ও এই সময়সূচি অনুযায়ী ২৫ শতাংশ জনবল নিয়ে খোলা থাকবে।

[৪] নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে তাদের কর্মকর্তা-কর্মচারীদের আনা- নেয়া করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়