শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস: বাংলাদেশসহ বিশ্বের ১৬০টি দেশে ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

লিহান লিমা: [২] করোনা ভাইরাস মহামারী ঠেকাতে ও নাগরিকদের উচ্চ ঝুঁকি থেকে সুরক্ষায় বিশ্বের ১৬০টিরও বেশি দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে এই দেশগুলো থেকে অ-নাগরিকদের প্রবেশেও নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। ডয়েচে ভেলে

[৩] বিশ্বের ৮০ ভাগ দেশ ভ্রমণে চারমাত্রার নিষেধাজ্ঞা দেয়া ছাড়াও বাকি ২০ ভাগ দেশ সফরেও অনুৎসাহিত করা হয়েছে। একান্তই প্রয়োজন না হলে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

[৪] এক বিবৃতিতে মার্কিন প্রশাসন জানায়, করোনা ভাইরাস ভ্রমণকারীদের জন্য অবশ্যম্ভাবী ঝুঁকি বড়ে আনছে। এই পরিস্থিতি মার্কিন পররাষ্ট্রদপ্তর সব মার্কিন নাগিরককে বিদেশে ভ্রমণ পুর্নবিবেচনা করার আহ্বান জানাচ্ছে।

[৫] এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল করোনা আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ২৭ লাখ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ৩০ লাখ ৪৩ হাজার ৯৫৫ জন।

[৬] এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্ত ৩ কোটি ২৪ লাখের বেশি। প্রাণ হারিয়েছেন ৫ লাখ ৮১ হাজার ৫৪২জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়