শিরোনাম
◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে সহিংসতা রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান বান কি মুনের

রাকিবুল রিফাত: [২] সেনাঅভ্যূথান পরবর্তী সহিংসতা রোধে মিয়ানমারেরর সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তেনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মহাসচিব বান কি মুন। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি আরো বলেন, মিয়ানমারে চলা অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিষয়টি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর এড়িয়ে যাওয়া উচিত নয়।

[৩] পরবর্তীতে সহিংসতা যেন না বাড়ে সেজন্য জাতিসংঘের দক্ষ প্রতিনিধিদের মিয়ানমার সেনাদের সঙ্গে কাজ করা উচিত বলেও জানান তিনি। বৈঠকে বর্তমান মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত বার্গনার অভূত্থান শুরুর পর থেকেই মিয়ানমার সেনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।

[৪] জাতিসংঘ দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছেন বলে জানান গুতেরেস। পরবর্তী সহিংসতা রোধে ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আঞ্চলিক নেতাদের এগিয়ে আসার তাগিদ দিয়েছেন গুতেরেস। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়