শিরোনাম
◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১২:২৫ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নববধূকে হত্যা করে নাকফুল নিয়ে স্বামীর পলায়ন

ডেস্ক রিপোর্ট : কুড়িগ্রামের নাগেশ্বরীরে বিয়ের এক মাসের মাথায় নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব দোলারপাড় গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ১ মাস আগে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুস সালামের মেয়ে তারামনিকে তৃতীয় বিয়ে করেন পূর্ব রামখানা দোলারপাড় গ্রামের আবদার আলীর ছেলে হাফিজুর রহমান হাবু (৩০)। হাফিজুর আগের দুই বিয়ে করলেও তা টেকেনি।

নিহতের বাবা আব্দুস সালাম জানান, সোমবার সকালে মোবাইলে খবর পান তারামণি বিষপানে আত্মহত্যা করেছেন। পরে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন তার শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ও ক্ষতের চিহ্ন এবং বালিশের কভারে রক্তের দাগ। মুখে বিষের কোন গন্ধ নেই। নাকে পরা নাকফুলটি নেই। নাকফুলটি নিয়ে পালিয়েছে হাফিজুর রহমান হাবু।

তবে হাফিজুর রহমান হাবুর মা হাছনা বেগম দাবি করে বলেন, সোমবার ভোররাতে সেহরি খাওয়ার জন্য তাদের ডাকাডাকি করা হলে তারা রোজা থাকবেন না বলে আর ওঠেননি। সকালে তাদের ডাকতে গিয়ে দেখেন কম্বল মোড়ানো অবস্থায় শুয়ে আছে পুত্রবধূ। ছেলে হাবু ঘরে নেই। কোথায় গেছে জানেন না।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রওশন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে মৃত তারামনি'র ভাই আজাদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। এখন ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র-সময়.টিভি

  • সর্বশেষ